বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

কর্মীর বিয়েতে হেলিকপ্টারে গোপালগঞ্জে সৌদি মালিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কর্মীর বিয়েতে অংশ নিতে গোপালগঞ্জের কাজুলিয়া গ্রামে এসেছেন সৌদি নাগরিক ও একটি কোম্পানির মালিক আবু বন্দর। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারযোগে তিনি ওই গ্রামের পল্লিমঙ্গল ইউনাইটেড একাডেমি অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন তিনি। তার সঙ্গে ছিলেন বরের চাচা প্রবাসী লালন শেখ।

এর আগে সকাল ৭টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের কাজুলিয় গ্রামে যান। এসময় স্থানীয়রা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রায় ১৫ বছর ধরে লালন শেখ সৌদি আরবের রিয়াদের নাদিম এলাকায় আবু বন্দরের মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন। ৭-৮ বছর আগে ভাতিজা রাশেদুল শেখকেও সেখানে নিয়ে যান। তিনিও ওই মালিকের অধীনে কাজ করেন। পরে রাশেদুল শেখের বিয়ে ঠিক হলে আবু বন্দর বাংলাদেশে আসার ইচ্ছা জানান। বুধবার তাকে নিয়ে লালন শেখ বাড়িতে পৌঁছান।

এদিকে প্রবাসী লালন শেখের সঙ্গে তার সৌদি মালিক (কফিল) আসার খবর ছড়িয়ে পড়লে মানুষ ভিড় করেন। পরে গ্রামবাসীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন সৌদি নাগরিক আবু বন্দর। 

সৌদি প্রবাসী লালন শেখ বলেন, আমার কফিল (মালিক) ভাতিজার বিয়ের দাওয়াতে এখানে এসেছেন। আমার ভাতিজাও আমার কফিলের প্রতিষ্ঠানে চাকরি করে। তিনি আমাদের বাড়িতে দুই সপ্তাহের মতো থাকবেন। পরে আমি আর আমার কফিল একসঙ্গে সৌদি ফিরে যাব।

আরো পড়ুন : নকল পণ্য বিক্রি করায় ৩৮ লাখ টাকা জরিমানা

কাজুলিয়া গ্রামের রফিক শেখ বলেন, এর আগে কখনো কেউ আমাদের গ্রামে হেলিকপ্টারে করে আসেনি। গ্রামের ছেলে লালন শেখের সঙ্গে এসেছেন তিনি। আমরা খুবই খুশি হয়েছি হেলিকপ্টার দেখে।

এ বিষয়ে সৌদি নাগরিক আবু বন্দর বলেন, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এখানে আগামী দুই সপ্তাহ থাকব। এখানকার প্রতিটি এলাকা আমি ঘুরে দেখব।

এসকে/

হেলিকপ্টার কর্মীর বিয়ে সৌদি নাগরিক গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250