রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

কলকাতা থেকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩

#

লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছেন লিটন কুমার দাস। শুক্রবার (১৪ এপ্রিল) হাদরাবাদের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। তার আগে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

ইডেন গার্ডেন্সে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে কলকাতা। ধারণা করা হচ্ছে এই ম্যাচেই অভিষেক হবে লিটনের। জয়ের ধারায় থাকলেও ওপেনিং জুটি তেমন স্বস্তি দিতে পারছে না কেকেআরকে। তাই লিটনের অভিষেক আজ হলেও হতে পারে।

লিটনের আজ অভিষেক হবে কিনা তা পরে জানা যাবে। তার আগে সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন লিটন। আজ থেকে শুরু হয়েছে বাংলা বর্ষ ১৪৩০। নিজের ফেসবুক আকাউন্টের লিটন লিখেছেন, 'আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।'

কলকাতার হয়ে এবার লিটনের সঙ্গে সাকিবেরও খেলার কথা ছিল। তবে জাতীয় দল ও ডিপিএলের খেলা থাকায় নাম প্রত্যাহার করে নেন সাকিব। লিটন খেলতে এখন কলকাতায় অবস্থান করছে। আইপিএলে আরেক বাংলাদেশি ক্রিকেটারের অভিষেকের অপেক্ষায় সবাই। বাংলার প্রথম দিনেই লিটনের অভিষেকটা হলে মন্দ হয় না।  

এম/
 

আইপিএল শুভেচ্ছা লিটন কুমার দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250