রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সরকার : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কাঁচা মরিচের সিন্ডিকেট ইস্যুতে ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র শিল্পের উত্থানে মন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরো পড়ুন: কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে মধ্যরাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

কাঁচা মরিচ ও চিনি নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে।

কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। তারা এ নিয়ে কাজ করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে।

আমাদের রপ্তানি আয় বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মন্দা সত্ত্বেও দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকা সঠিকভাবে চলছে।

এসি/


কাঁচা মরিচ সরকার : তথ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250