শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কানের অভিষেকেই বাজিমাত করলেন সানি লিওন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সবুজ গাউন পরে সবার নজর কেড়েছিলেন অভিনেত্রী সানি লিওন। এরপর একের পর এক অসাধারণ গাউন পরে কান উৎসবকে মাতিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

চলমান ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয় সানি লিওনের। উদ্বোধনী দিনে তাকে সবুজ গাউনে দেখা যায়। এরপর গোলাপি রঙের গাউন পরে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। সবশেষ কান উৎসবের লালগালিচায় তাকে মেরুন রঙের গাউনে দেখা গিয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একের পর ছবি শেয়ার করেন সানি। কানের লালগালিচায় এই গ্ল্যামার লুকের জন্য নেটিজেনদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন সানি।

কান উৎসব উপলক্ষ্যে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে ফ্রান্সে আসেন তিনি। ফ্রান্সে আসার পর, স্বামী ড্যানিয়েলের পাশে বসে তার গাড়ি থেকে একটি ভিডিও শেয়ার করেন।

আরো পড়ুন:  ‘দেওরা’য় দেওয়ানা তানজানিয়ার টিকটক শিল্পী

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। সেখানে সহ-অভিনেতা হিসেবে তার সঙ্গে দেখা যাবে রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়ালকে। সিনেমাটির কাহিনি একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। সিনেমাটি উৎসবে প্রদর্শিত হলেও তা এখনো সিনেমা হলে মুক্তির অপেক্ষায় রয়েছে।

সিনেমাটি চলমান উৎসবটিতে মিডনাইট স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে। এই বছর আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া ভারতের কয়েকটি চলচ্চিত্রের মধ্যে এটি একটি।

বলিউডে সানি লিওনের অভিষেক মোটেও সহজ ছিল না। নামের আগে ‘পর্নস্টার’ তকমার কারণে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। যদিও পরবর্তীতে নিজের অভিনয় দিয়ে শক্ত অবস্থান তৈরি করে নেন। বর্তমানে বলিউডের শীর্ষ তারকাদের একজন তিনি।

এসি/আইকেজে 

কান উৎসব সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250