শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইকেল ডগলাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আসরে বিশেষ সম্মাননা পাম ডি’অর দেওয়া হবে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাসকে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো সব সিনেমা, যা ব্যাপক আলোচিত ছিল।

মাইকেল ডগলাসের এ চারটি সিনেমায় কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। এছাড়াও ডগলাসের জনপ্রিয় আরও দুটি সিনেমা হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’

আরও পড়ুন: দীপিকা-প্রিয়াঙ্কা-ঐশ্বরিয়ার পথে আনুশকা

মাইকেল ডগলাস দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার ‘অসাধারণ ক্যারিয়ার ও সিনেমায় অবদান’ বিবেচনা করে তাকে পাম ডি’অর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ডগলাস বলেন, ‘কানে আসা মানেই নিজেকে সতেজভাবে ফিরে পাওয়া। আমার ক্যারিয়ারের শুরু থেকেই কানের সঙ্গে ছিলাম এখনো আছি এবং বেঁচে থাকলে ভবিষ্যতেও থাকবো’।

উল্লেখ্য, ১৬ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ২০২৩। এ উৎসবে বিভিন্ন দেশ থেকে হাজির হবেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

তথ্য সূত্র: ইউরোনিউজ

এসি/আইকেজে 

কান চলচ্চিত্র উৎসব মাইকেল ডগলাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250