মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কান ফেস্টিভ্যালে সারার সঙ্গে দেখা হয়েছে ডিক্যাপ্রিওর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ৭৬তম কান উৎসবে বলিউড তারকা সারা আলি খানের কান অভিষেক পর্ব সেরেছেন। সেই সুবাদে প্রথমবার কাছ থেকে দেখেছেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও জমকালো উৎসবের চালচিত্র।

এমনকি সাদা কালো পিঠ খোলা গাউনে কানের রেড কার্পেটে নজর কারা বলিউড সুন্দরী সারার সঙ্গে দেখা হয়েছে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কান ফিল্ম ফ্যাস্টিভ্যালের অভিজ্ঞতার কথা জানান সারা আলী খান। সেখানে শুধু রেড কার্পেট হাঁটা নয়, কান ফেস্টিভ্যালে ভারতের সংস্কৃতি, সিনেমা ও আর্ট নিয়ে নিজের মতামত তুলে ধরেন বলিউডের নবাব কন্যা।

তিনি জানান, 'বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছি আমি। সেসব নিয়ে উদযাপনও করেছি। পৃথিবীর নানা প্রান্তের অভিনেতাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সৌদি আরব, ইজিপ্ট, লেবানন, প্যারিস! আমি লিওনার্দো ডি’ক্যাপ্রিওর সঙ্গেও দেখা করেছি। আবেগ, স্থান সম্পূর্ণ আলাদা হলেও শুধু অভিনয়ের সূত্র ধরেই আমরা একত্রিত। সিনেমা জাতীয় স্তরে সব বাধা অতিক্রম করতে পথ দেখিয়েছে।' 

আরো পড়ুন: এবার মুক্তাগাছায় ‘কৃষকের ঈদ আনন্দ’

কথা প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, 'এই মুহূর্তে তার নায়ক ভিকি হলেও আগামী দিনে হলিউডের রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চান তিনি। আপাতত ছবির প্রচারের পাশাপাশি ক্রাইম থ্রিলার ‘মার্ডার মুবারক’-এ কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করবেন সারা।' 

এম/ আই. কে. জে/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250