বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

কাশ্মীরি ভাপা পিঠা তৈরির দুর্দান্ত রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীত আসার সঙ্গে সঙ্গে ভোজনরসিকদের রসনা তৃপ্তিতে আবহমানকাল ধরেই এ দেশে রয়েছে পিঠা তৈরির চল। শহরের যান্ত্রিকতার পিঠা তৈরির সময় না পাওয়া গেলেও শীতে পিঠা তৈরির ধুম পড়ে প্রতিটি বাড়িতেই। তাই শীতের এ মৌসুমে মেতে উঠতে পারেন পিঠা তৈরির উৎসবে।

বাড়িতে আজ আয়োজন করতে পারেন কাশ্মীরি ভাপা পিঠা তৈরির। শীতের সন্ধ্যায় গরম গরম পিঠার স্বাদ উষ্ণতা ছড়াবে চারপাশে।

উপকরণ:

বাড়িতে ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ পরিমাণমতো, ভেঙে নেয়া খেজুরের গুড় ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, মাওয়া ৩ টেবিল চামচ, পেস্তাবাদাম ১ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, চেরি কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

আরো পড়ুন : সহজেই ঘরে তৈরি করুন পাটিসাপটা পিঠা

পদ্ধতি:

চালের গুঁড়ায় লবণ মিশিয়ে হালকা করে দুধ ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে।

এবার চালনিতে চেলে নিন। অন্যদিকে ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। হাঁড়ি না থাকলে যে কোনো হাঁড়িতে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।

এ পদ্ধতিও কঠিন মনে হলে হাঁড়ির ওপর স্টিলের ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। চুলায় বসিয়ে পানি গরম করে নিন। পাতলা সুতির দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন।

এবার বাটিতে চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এরপর বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, চেরি কুচি দিন।

এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/ এসি


রেসিপি কাশ্মীরি ভাপা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250