রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে

আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

#

ছবি: এআই দিয়ে তৈরি করা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের অপরাধবিষয়ক জাতীয় তথ্যভান্ডার হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ‘ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার’ (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডার দিয়ে যুক্তরাষ্ট্রের সব পর্যায়ের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা এবং আগের অপরাধের তথ্য আদান-প্রদান করে। সাম্প্রতিক মাসগুলোতে এফবিআইয়ের তথ্যভান্ডারে এটি দ্বিতীয় দফা অনুপ্রবেশের ঘটনা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। এতে দেশের সাইবার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ট্রাম্প প্রশাসন যখন সেই উদ্বেগ কমানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই নতুন হ্যাকিংয়ের ঘটনা ধরা পড়ল। এ বিষয়ে সিএনএন জানতে চাইলে এফবিআই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সিএনএন জানিয়েছে, নতুন এই সাইবার হামলার খবর জানার পর বৃহস্পতিবার ফক্স নিউজে কথা বলেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। সেখানে তিনি সংস্থার সাইবার নিরাপত্তা কাজের প্রশংসা করেন।

কয়েক মাস আগে শেষ হওয়া ‘অপারেশন উইন্টার শিল্ড’ নামে একটি অভিযানের কথা তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমান প্রশাসন গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো হালনাগাদ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে।

এফবিআইয়ের সাইবার অপরাধ তদন্ত দলের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, সারাদেশের পুলিশ প্রতিদিন পলাতক আসামি ধরতে ও পরোয়ানা যাচাই করতে এই তথ্যভান্ডারের ওপর নির্ভর করে। হ্যাকাররা গোপন তথ্য নিয়ে গেছে কি না, তার চেয়েও বড় চিন্তার বিষয় হলো তারা তথ্যগুলো বদলে দিয়েছে কি না।

এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টারস’ নামে একটি হ্যাকার দল এফবিআইয়ের চাকরির ওয়েবসাইট থেকে কর্মীদের ব্যক্তিগত তথ্য নেওয়ার চেষ্টা করেছিল।

সিএনএনের আগের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২০২৩ সালেও এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের কম্পিউটার ব্যবস্থায় হ্যাকাররা ঢুকে পড়েছিল।

এফবিআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250