শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না। তারা চোখ থাকতে অন্ধ। আমি নিজের জন্য নয়, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে এসেছি।’ শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করবই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক, এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।’ 

এর আগে প্রধানমন্ত্রী সড়ক পথে শনিবার বেলা সাড়ে ১১টায় দুই দিনের গোপালগঞ্জ সফর উপলক্ষে কোটালীপাড়ায় পৌঁছান। সঙ্গে আসেন প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা কোটালীপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন। সজীব ওয়াজেদ জয় সেখানে রোপন করেন একটি গাছের চারা। কর্মসূচি শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোটালীপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে শেখ হাসিনা কোটালীপাড়ায় মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বিকেলে তাঁর কোটালীপাড়া থেকে জন্মস্থান ও নিজগ্রাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।

টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। তিনি কিছুক্ষণ বেদীর পাশে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। শনিবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

আগামীকাল রোববার সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলার তৃণমূল নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকা থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আই.কে.জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250