বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

কি ঘটলো পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের কর্মীদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সরকার পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধী দলগুলোর চলমান অবরোধ কর্মসূচি সফলে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চ।

দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই মিছিল শুরু হয়।

মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেফতার

এতে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

এর আগে গত রোববার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি ও শরিকরা। ওই হরতাল সফলেও সেদিন রাজধানীতে মিছিল করে গণতন্ত্র মঞ্চ।

এসকে/ 

পুলিশ আন্দোলন সমাবেশ গণতন্ত্র মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250