সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে বাংলাদেশে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। 

সোমবার (১৮ই ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। 

আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, কুয়েতের আমিরের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গত ১৬ই ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শোক প্রকাশের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র ইন্তেকালে ১৮ই ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার (১৬ই ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ওআ/

মৃত্যু শোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250