বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বিমান বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কম খরচে অতিরিক্ত ব্যাগেজ বহন করতে পারবেন কুয়েত প্রবাসীরা। মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইনস দিচ্ছে অতিরিক্ত মালামাল বহনসহ ফি কমানোর খবরও। আর এতেই উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশেরিা।

কুয়েত থেকে বাংলাদেশে বিভিন্ন এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে থাকে। সম্প্রতি এয়ারলাইন্স কোম্পানিগুলো যাত্রী বাড়াতে দিয়েছে বিভিন্ন ধরনের অফার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত ব্যাগেজ বহনের সুবিধাসহ ফি কমানোর খবরও জানিয়েছে।

বিমান বাংলাদেশ জানায়, একজন যাত্রী কুয়েত থেকে বাংলাদেশে ভ্রমণের সময় নির্ধারিত ফি দিয়ে অতিরিক্ত ব্যাগেজ নেয়ার সুযোগ পাবেন। ক্যারি-অন ব্যাগেজের ওজন ইকোনমি ক্লাসের জন্য ৭ কেজি এবং বিজনেস ক্লাসের জন্য ১০ কেজি। ব্যাগেজে ইকোনমিতে ৫০ কেজি এবং বিজনেস ক্লাসে ৬০ কেজি মালামাল বহন করতে পারবেন।

এছাড়া অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে ৫ কেজির ওজনের জন্য ১৪ দিনার, ১০ কেজি ওজনের জন্য ১৯ দিনার এবং ২৩ কেজি ওজনের জন্য ৩২ দিনার ফি দিয়ে এ সুবিধা ভোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার (১১ মে) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ব্যাগেজ সুবিধা দিচ্ছে। বিমানে ক্যারি-অন ব্যাগেজের আকার ও ওজন আইন মেনে ভ্রমণ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:  টুনার মতো ইলিশও মিলবে কৌটায়

কুয়েতে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে জড়িতরা জানান, অন্যান্য এয়ার লাইন্সগুলো অনেক আগে থেকেই ব্যাগেজসহ নানা সুবিধা দিয়ে আসছে। দেরিতে হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে সিদ্ধান্ত নিয়েছেন এতে বিমান অনেক সফলতা পাবে বলে মনে করেন তারা।

কুয়েত থেকে বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করে থাকে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইনস। এছাড়াও ইমারাত এয়ার লাইনস, কাতার এয়ার, ওমান এয়ার, গাল্ফ এয়ারসহ অসংখ্য এয়ার লাইনস কোম্পানি বিভিন্ন দেশে যাত্রা বিরতির মাধ্যমে ফ্লাইট পরিচালনা করে থাকে বলে জানা গেছে।

এম/

 

সুখবর বিমান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250