বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

কৃষক লীগের সমাবেশে ফখরুলকে বক্তব্য দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : বাসস

প্রতিষ্ঠার ৫১ বছর পর শনিবার (৩০ সেপ্টেম্বর) কৃষকদের নিয়ে এই প্রথম ঢাকার বুকে মহাসমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। ওই সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, কৃষক লীগ সুশৃঙ্খল একটি সংগঠন। আগামীকাল ঢাকায় তারা প্রথম মহাসমাবেশ করবে। এতে কোনো ধরনের সংঘাত হবে না। একইসঙ্গে সারা বাংলাদেশ থেকে কৃষকরা এই সমাবেশে উপস্থিত হবেন।

আরো পড়ুন : ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

“মির্জা ফখরুলকে আমি আহ্বান জানাই আপনি এসে দেখে যান কতটা সুশৃঙ্খলভাবে আমরা সমাবেশ করতে পারি। এই সরকারের প্রতি তৃণমূল মানুষদের কতটা সমর্থন আছে, কৃষকরা শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামীকাল আসলেই আপনি সব বুঝতে পারবেন।”

সমাবেশে বিএনপি মহাসচিবকে প্রয়োজনে বক্তব্য দেয়ার অনুরোধও করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ ধরতে নামে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াতও ছাগলের তিন নম্বর বাচ্চা। তাদের কাজই ঘোলা পানিতে মাছ শিকার করা এবং ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয়া।

তথ্যমন্ত্রীর মতে, ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। কেউ কোলে করে নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। 

এসকে/


বিএনপি আওয়ামী লীগ ড. হাছান মাহমুদ কৃষকলীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250