শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কৃষিকে রপ্তানিমুখী করা সরকারের উদ্দেশ্য: বিনা মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, সরকারের আসল উদ্দেশ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ করা, রপ্তানিমুখী করা। কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য। সেই জায়গায় বিনা ধান-২৫ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধান আবাদ করলে কৃষক দ্বিগুণ লাভ করতে পারে।

মঙ্গলবার গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সম্প্রসারণ উপলক্ষে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কৃষক মো. বাচ্চু শেখের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশের চাহিদা অনুসারে সরু ও চিকন (প্রিমিয়াম কোয়ালিটি) চাল অপ্রতুল। বিদেশে রপ্তানির উদ্দেশ্যে আমাদের উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ধান-২৫ উদ্ভাবন করেছে। ২০২২ সালের ১৮ অক্টোবর বিনা ধান-২৫ জাতের ছাড় করা হয়। পাকিস্তান ও ভারতে এ ধরনের বাসমতি টাইপের জাত আছে। বিনা ধান-২৫ থেকে বিদেশে রপ্তানিযোগ্য সরু ও চিকন বাসমতি (প্রিমিয়াম কোয়ালিটি) চাল পাওয়া যাবে। এই চাল বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। দেশে প্রিমিয়াম কোয়ালিটির চালের আমদানি নির্ভরতা কমাবে।

আরো পড়ুন: ধানের দামে খুশি হাওরের কৃষক

কৃষক এই ধান চাষে আগ্রহ দেখিয়েছেন জানিয়ে তিনি বলেন, আগামী বছর আমরা গোপালগঞ্জের ২০০০ কৃষককে দিয়ে এই ধানের আবাদ সম্প্রসারণ করব। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করছি।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ও বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, গোপালগঞ্জ উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক বাচ্চু মোল্লা প্রমুখ বক্তব্য দেন। এই উঠান বৈঠকে ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

পরে কৃষক বাচ্চু মোল্লার ১০০ শতাংশ জমিতে চাষ করা বিনাধান-২৫ পরিদর্শন করেন বিনার মহাপরিচালক। এ সময় বিনার পদস্থ কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এমএইচডি/ আইকেজে 

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি বিনা ধান-২৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250