রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

কেজিতে ২০০ টাকা কমলো গরুর মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

বর্তমান বাজারে বেশিরভাগ পণ্যের দাম বাড়লেও উল্টো চিত্র গরুর মাংসের বাজারে। গত এক মাসে গরুর মাংসের দাম কমেছে ব্যাপক হারে। চাহিদা কমে যাওয়ায় এক মাসের ব্যবধানে রাজধানীতে গরুর মাংস পাওয়া যাচ্ছে কেজিতে ২০০ টাকা কমে।

প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমবে।

রাজধানীর লালবাগ, নয়াবাজার, মিরপুরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। পলাশী ও হাতিরপুলে মিলছে ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দাম কমায় বিক্রিও বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ।

মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন. ‘এভাবে যদি সরকার আরেকটু সাপোর্ট দিত তাহলে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো মাংস কিনে খেতে পারত। আমাদের জন্য এখন এটা অনেক সহনীয় বর্তমান বাজারে।’

কেজিপ্রতি গরুর মাংসের দাম উঠেছিলো আটশ টাকার ওপরে। এতে কমেছে চাহিদা, ফলে বিক্রিও কমে যায়। বাধ্য হয়ে কম লাভেই মাংস বিক্রি হচ্ছে রাজধানীতে।

অন্যদিকে দেশের খামারে উৎপাদন ভালো হওয়ায় কমেছে গরুর মাংসের দাম।

ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘মাংসের দাম এখন একটু কমে এসেছে। একটি বিষয় লক্ষ্যনীয় কোনো কোনো দোকানে ৫৫০ টাকা বিক্রি করছে, কোথাও ৬০০ টাকায় বিক্রি করছে। আবার কেউ ৭০০ টাকাও বিক্রি করছে। এই ভারসাম্যহীনতাকে ভারসাম্যে আনার জন্য আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যে আপনারা একটা দাম নির্ধারণ করে দেন। যাতে প্রত্যেকটা এলাকার লোক এই সুবিধাটা ভোগ করতে পারে।’

ওআ/

dhaka

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250