বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

কোটি টাকার অডি গাড়িতে চড়ে সবজি বিক্রি করেন কৃষক!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে অনেক কিছুই বদলেছে। মানুষের জীবনযাপনে এসেছে স্বাচ্ছন্দ্য। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে মানুষের দৈনন্দিন চমকপ্রদ সব ঘটনার সাক্ষী হচ্ছেন সবাই। তেমনি একটি ঘটনা এবার সামনে এসেছে; ভারতের কেরালার এক কৃষকের সবজি বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।

সবজি বিক্রি তো স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু এটি ভাইরাল হওয়ার পেছনেও কারণ রয়েছে। ওই কৃষক তার ক্ষেত থেকে তুলে আনা সবজি বাজারে বিক্রি করতে যান দামী গাড়িতে চড়ে। সবজির বিক্রির জন্য তিনি ব্যবহার করেন অডি এ-ফোর ব্র্যান্ডের গাড়ি, যেটির বাজার মূল্য কোটি টাকার বেশি।

ওই কৃষকের নাম সুজিত। ভারতের এই কৃষক মাঠে ফসল উৎপাদন করেন। তিনি মাঠ থেকে অটোরিকশার মাধ্যমে ফসল বাজারে নেন। ওই সময়ে তিনি বাজারে যান ইউরোপিয়ান অডি ব্র্যান্ডের গাড়িতে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি পলিথিনের ওপর বিছিয়ে তিনি সবজি বিক্রি করেন। বিক্রি শেষে আবার গাড়িতে বসেই তিনি বাড়ি ফিরে যান।

শেয়ার করা ভিডিওটি এরইমধ্যে দেখে নিয়েছেন ৮০ লাখের বেশি মানুষ, লাইক পড়েছে ৪ লাখ ৬২ হাজারের বেশি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করায় সুজিতের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাকে ‘রোল মডেল’ হিসেবেও দেখছেন অনেকে।

ওআ/

কৃষক সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250