বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিনক্ষণ ও সময় নির্ধারণ করে দিয়েছে ‘ফকির কমিটি’। এমনকি নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ফুলপুর বাজারে গোল চত্বরে হুইলচেয়ারে বসে নিজের হাতে হ্যান্ডমাইক নিয়ে অন্যান্য ভিক্ষুকদের উদ্দেশে এই ঘোষণা দেন ভিক্ষুক মো. আনোয়ার হোসেন। তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি হিসেবে দাবি করেন।

ঘোষণায় ফকির আনোয়ার হোসেন জানান, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ করা হয়েছে। সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩ দিনের জেল দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

ব্যতিক্রমধর্মী এই মাইকিং ও শাস্তির ঘোষণার পরপরই পুরো এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উপস্থিত কয়েকজন উৎসুক জনতা বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় সামলাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও, একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে ‘জেল-জরিমানার’ মতো আইনি শাস্তি দেওয়ার ঘোষণা দেয়—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। কোন এখতিয়ারে বা কীভাবে তিনি এমন সাজার ঘোষণা দিলেন, তা গভীরভাবে তলিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250