সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সালমান খানের বোন অর্পিতা খানের ঈদ পার্টিতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। তবে পার্টিতে ক্যাটরিনার পোশাক দেখে রীতিমতো অবাক নেটিজেনদের একাংশ। সাবেকি পোশাক পড়লেও এভাবে কেন ওড়না নিয়েছেন তিনি? তাহলে কী সত্যি মা হতে চলেছেন ক্যাটরিনা? ওড়না দিয়ে ঢেকেছেন বেবিবাম্প? প্রশ্ন ভক্তদের। 

যদিও ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এটাই প্রথমবার নয়। এর আগেও তাকে নিয়ে এই গুঞ্জন ছিল তুঙ্গে।

ক্যাটরিনা বিয়ের পিঁড়িতে বসেছেন দেড় বছর হতে চলল। তবে এখনও অন্তঃসত্ত্বা হওয়ার কোনো খবরই তিনি সামনে আনেননি। আলিয়া ভাট যেমন বিয়ের বছরই সন্তান নিলেন, এবার ক্যাটরিনা কাইফ কি এক বছরের মাথায় সুখবর শোনাতে চলেছেন?

টিভি নাইনের খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কখনো তার পোশাককে কেন্দ্র করে, কখনো আবার তার লুককে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই খবর। তবে এ প্রসঙ্গে ক্যাটরিনা-ভিকি কৌশল জুটি তেমন কোনো খবর এখন পর্যন্ত সামনে আনেননি।

এম/

আরো পড়ুন:

‘এবার ঈদের সেটাই পরম প্রাপ্তি’
 

ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250