শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত

গোল করা যেন ভুলেই গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের প্রাক্-মৌসুম প্রস্তুতি মোটামুটি ভালো হলেও সময়টা ভালো কাটছিল না তাঁর। প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে সর্বশেষ ৬টি ম্যাচে ১টিতে জিতেছে তারা। ৩টি ম্যাচ ড্র করেছে, হেরেছি বাকি ২টিতে।

এই ৬ ম্যাচে আল নাসর প্রতিপক্ষের জালে ৭ বার বল পাঠিয়েছে। এর মধ্যে একটিও আল নাসরের পর্তুগিজ তারকার ছিল না। অবশেষে আজ সেই গোলের খরা কাটালেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসর। ৭৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো।

এই গোলে অসাধারণ একটি রেকর্ডও গড়েছেন পর্তুগালের তারকা। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে। রেকর্ডটা এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি।

হেড থেকে সবচেয়ে বেশি গোল করায় রেকর্ড বইয়ে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছেন ১৪৪ গোল।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের এই আসরে আল নাসরের এটি প্রথম জয়। এর আগে গত শুক্রবার সৌদি ক্লাব আল শাবাবের সঙ্গে গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে আল নাসর। সেই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ৬১ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন মাঠে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১ আগস্ট ২০২৩)

আজকের জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব। তৃতীয় স্থানে থাকা মিসরীয় ক্লাব জামালেকের পয়েন্ট ৩। ২ ম্যাচের ২টিতেই হেরেছে মোনাস্তির।

এম/


রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250