বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

খাওয়ার সময়েও নেকাব খোলেন না একসময়ের বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিকাব ও হিজাব পরেই খাবার খাচ্ছিলেন এক মহিলা। এক হাত দিয়ে নিকাব সরিয়ে অন্য হাত দিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। আর তার সেই খাবার খাওয়ার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।  এক টুইটার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’

তার সেই টুইটটি চোখে পড়েছে একসময়ের বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনি সেই প্রশ্নকারীর জবাবে পাল্টা লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’

জায়রা ওয়াসিমের এই মতামতকে সমর্থন করেছেন তারা অনুসারীরা। তারা লিখেছেন, ‘আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে এটা আমাদের পছন্দ।’ 

আরো পড়ুন: কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন আজ

অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাঁদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ 

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে জুন ভক্তদের অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন।  তিনি আর পর্দায় কাজ করতে চান না। নিজের ধর্মের প্রতি বিশ্বাস থেকেই তার এই সিদ্ধান্ত। 

এসি/

 

নেকাব বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250