বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় *** সবজিতে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক *** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

খাবার নয়, মেনু কার্ডের দামই কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

টাইটানিক জাহাজ নিয়ে আজও মানুষের আগ্রহের কমতি নেই। এখনো ১৯১২ সালের এই জাহাজডুবির ঘটনা রহস্যে ঘেরা। এবার সেই জাহাজেরই একটি খাবারের মেনু কার্ড বিক্রি হলো ১ লাখ ২ হাজার ডলারে (প্রায় ১ কোটি টাকা)।

গত শনিবার এক নিলামে এই দামেই বিক্রি হয় সাদা রঙের এই কাগজটি।

টাইটানিক জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য এই খাবারের মেনু ছিল। এটি ১৯১২ সালের ১১ এপ্রিলের খাবারের তালিকা। তবে কিছু জায়গায় ছেড়া। 

এই মেনু কার্ডই শনিবার নিলামে তোলে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান হেনরি আলব্রিজ অ্যান্ড সন লিমিটেড। সেই কাগজে এখনো ঢেউয়ের ছাপ। এটি উত্তর আটলান্টিকে ভেসেছিল অনেক দিন।   

খাবারের তালিকায় ছিল উন্নতমানের ঝিনুক, গরুর মাংসের বিশেষ আটটেম ও বিশেষ ক্রিম। ছিল বেশ দামী পানীয়ও।     

তবে ওই জাহাজের আরও অনেক জিনিস শনিবার নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে একটি কম্বল। এটি ১ লাখ ১৭ হাজার ডলারে বিক্রি হয়। 

১৯১২ সালের ১৪ এপ্রিল এক রাতে ১২৫ মিটার (৪১০ ফুট) দীর্ঘ একটি আইসবার্গের সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিকের ধাক্কা লাগে। আমেরিকার উদ্দেশে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে ছেড়ে জাহাজটির সেটি ছিল প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ১ হাজার ৫০০ জনের বেশি যাত্রী ও জাহাজের ক্রু ঐ ঘটনায় প্রাণ হারায়।

সূত্র: সিএনএন, বিবিসি

ওআ/


কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250