বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়টি আজই নিষ্পত্তি হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন আজকের মধ্যেই নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে নির্বাহী আদেশে যদি বাইরে যান সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে বলে জানান তিনি।

রোববার দুপুরে বিচার প্রসাশন প্রশিক্ষণ ইন্সটিটিউশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।  

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছেন সেটাই আইন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, আজকের মধ্যেই এ বিষয়ে সচিবালয়ে গিয়ে মতামত পাঠিয়ে দেবো। 

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

আই. কে. জে/ 

আইনমন্ত্রী খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250