মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই মাসের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ যাত্রায় আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হচ্ছে তাকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহ্সপতিবার এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর বুধবার রাতে সেখানে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই তার কিছু মেডিকেল পরীক্ষা করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।'

তিনি আরও জানান, খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে-এমন প্রশ্নে জাহিদ বলেন, তারা আজ তার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

আর.এইচ/ আই.কে.জে/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250