বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

খুব সহজেই ঘরে তৈরি করুন মজাদার বালুশাহী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ধর্মীয় আচার কিছুতেই বাদ নেই মিষ্টির। স্বাদের গুণে এমন মর্যাদা অন্য খাবার খুব কম পায়। বিভিন্ন রাজ্যের জনপ্রিয় এক মিষ্টি হলো বালুশাই। বাংলাদেশেও এ মিষ্টি বেশ জনপ্রিয়। একে কেউ কেউ আবার বলে থাকেন বালুশাহী। এরকম নামকরণের সঠিক কারণ জানা যায়নি। 

একেবারে সোজা-সাপটা উপায় এবং উপকরণ এ মিষ্টি তৈরির। সাধারণত মিষ্টি তৈরি হয় ছানা দিয়ে। তবে এক্ষেত্রে তার ব্যতিক্রম। উপকরণ হিসেবে লাগে-

আরো পড়ুন : ঘরেই তৈরি করতে পারবেন চিকেন মমো, রইলো রেসিপি

চিনির শিরা, পানি, ময়দা, সাদা তেল, বেকিং পাউডার, টক দই, নুন, চিনি, ঘি, এলাচ, আর চাইলে আপনি সাজিয়ে পরিবেশন করার জন্য নিতেই পারেন আমন্ড বাদাম।

পদ্ধতি

বালুসাই তৈরি করতে গেলে প্রথমে ময়দাতে পরিমাণমতো পানি দিয়ে ঘন করে মাখতে হবে। এরপর তাতে ঘি, নুন, টকদই, বেকিং পাউডার দিয়ে ৩০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।

এবার ওই মন্ড থেকে লেই কেটে গোল করে নিতে হবে। তবে মাঝে ফাঁকা অংশ রাখতে হবে। এবার তৈরি করা লেইগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে রাখা টুকরোগুলো ঠান্ডা হলে চিনির সিরায় ডুবিয়ে তাদের বানিয়ে তুলতে হবে মিষ্টি। এইতো হয়ে গেলো বালুশাহী। এবার যার যার মন মতো ডেকোরেশন করে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

রেসিপি বালুশাহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250