শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

সময়ের অন্যতম সেরা কবি খোকন কুমার রায় বাস্তবতার নিরিখে বেশ কিছু কবিতা লিখেছেন, যেগুলো ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক গতি-প্রকৃতিকে সুচারুভাবে তুলে ধরেছে। এমনই একটি কবিতা ‘ফনা’।

যেখানে তিনি বলেছেন- জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে/ নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে/ আমার পতাকার লালবৃত্ত/ ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কবিতাটি আবৃতি করেছেন বিখ্যাত আবৃতি শিল্পী শিমুল মুস্তাফা। পুরো কবিতাটি পাঠকদের জন্য নিচে দেয়া হলো।

আবৃতিটি শুনতে এখানে ক্লিক করুন।

খোকন কুমার রায়ের কবিতা- ফণা : আবৃতি- শিমুল মুস্তাফা

ফণা

খোকন কুমার রায়

কালো সাপ অনেক বড় হয়ে গেছে,

ফনা তুলে নিঃশ্বাস ছাড়ে মাথার উপরে।

বংশ বৃদ্ধিতেও বেশ বাড়ন্ত!

শৈশব থেকেই দেখে আসছি

তখন এতটা ফুসফাস করতো না,

সংখ্যায়ও ছিলো কম।

আর এখন, ভয়ঙ্কর বিষদাঁত গজিয়েছে

শুধু ফুসফাসই করে না

যখন তখন ছোবল মারে

বাঙালির গায়ে।

দেশী-বিদেশী দুধ কলায় পুষ্ট হয়ে

নখ-দন্ত, গোষ্ঠী এখন বেশ শক্তিশালী

রকম সকম, ভাবভঙ্গি  ভালো ঠেকছে না!

উদ্ধত আচরণ তবু  যায় না কিছু বলা

আতঙ্কে আড়ষ্ট আমার স্বাধীন পথচলা।

জনপদ ছেয়ে গেছে বিষাক্ত সাপে

নিঃশ্বাস নেয়া দায় এই বিষবাষ্পে।

আমার পতাকার লালবৃত্ত

ক্রমশ ঢেকে যাচ্ছে কালো ছায়ায়।

কালো সাপ পেঁচিয়েছে রাষ্ট্রের গলা,

প্রহারে ছাড়াও ফাঁস, না দেখিয়ে কলা।

জাতির পরিচয় বদলাতে চায়,

ঐ কালো সম্প্রদায়

কী করে হবে বিনাশ, খোঁজো সে উপায়।

ওঙ্কারে হুঙ্কারে ভয়ে থাকি বাপুরে

ভাঙবে বিষদাঁত বল কোন সাপুড়ে?

খোকন কুমার রায় কবিতা ফণা আবৃতি শিমুল মুস্তাফা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250