শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়ে দিলেন পূজা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। টালিউড থেকে বলিউড, কাজ করেছেন একাধিক সিনেমায়। শুধু অভিনয়েই নয়, তার রূপেও মুগ্ধতা ছড়ায় ভক্তদের মনে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খোলামেলা ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। যে সকল ছবিতে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। কখনো কালো বিকিনি তো কখনো পিঠ খোলা পোশাকে নজর কেড়েছেন পূজা। 

আরো পড়ুন: আবারও নেটিজেনদের নজর কেড়েছেন শিল্পা শেঠি

সুইমিং পুলের পাশে কালো মনোকিনি পড়ে শুয়ে রোদ পোহানোর মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা। বোল্ড লুকে তিনি বহু ভক্তদের বুকে ঝড় তুলেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অফ শোল্ডার গোলাপি গাউনেও সমান নজরকাড়া তিনি। হালকা মেকআপে নরমাল লুকেও যেন অনন্যা। 

কিছুদিন আগেও একটি পিঠ খোলা গাউন পরে ছবি দিয়েছিলেন পূজা। খোলা পিঠে কাধ বেয়ে নেমে এসেছে চুল। লম্বা কানের দুল, লেহেঙ্গায় একদমই অন্য রকম লাগছিল নায়িকাকে দেখতে।

নায়িকার এসব ছবিতে ভক্তদেরও বিভিন্ন মন্তব্য লক্ষ্য করা গেছে। যেখানে অধিকাংশই নায়িকার রূপের প্রশংসা করেছেন। অবশ্য কেউ কেউ তার এই সাহসের নেতিবাচক মন্তব্যও প্রকাশ করেছেন।

এসি/ আইকেজে 

পোশাক পূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250