শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

গুঞ্জন উড়িয়ে বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভালোবেসে বিয়ের পর বহুবার সংসার ভাঙার গুঞ্জন উঠেছে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের। সম্প্রতি গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন তিনি। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে।

গত ৪ সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টুঁ-শব্দটি করেননি কেউ-ই। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও। 

ক’দিন আগে এ বিষয়ে কিছুটা নীরবতা ভাঙেন অমিতাভ বচ্চন; ইঙ্গিত দেন ঐশ্বরিয়া তাদের সঙ্গেই রয়েছেন। এবার বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে হাজির হয়ে সব গুঞ্জন উড়ালেন ঐশ্বরিয়া।

আরো পড়ুন: প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় দীপিকা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রিমিয়ার হয় ‘দ্য আর্চিস’ সিনেমার। এ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। 

বিয়ে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে সিনেমাটির প্রিমিয়ারে হাজির হন ঐশ্বরিয়া রায় বচ্চন। এ সময় বচ্চন পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, অভিষেকের ভাগনেকে তারকা হওয়ার নানারকম পরামর্শও দেন মামি ঐশ্বরিয়া।

এ অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ান নীল নয়না ঐশ্বরিয়া। তার পাশে কালো রঙের ব্লেজারে সেজেছিলেন অভিষেক। তাদের সঙ্গে ছিলেন এ দম্পতির একমাত্র কন্যা আরাধ্য।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।

এসি/ আই. কে. জে/ 


ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250