বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

গোশত খাওয়ার পর যে তিন খাবার খাবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

ছবি: সুখবর ডটকম

মাছ কিংবা গোশত বাঙালিদের প্রিয় পদ। রসনা মেটাতে এই দুই পদ পাতে থাকা চাই। এর মধ্যে এগিয়ে গোশত। উৎসব আয়োজনে গোশতের একাধিক পদ না থাকলে যেন খাওয়া জমে না।

কিছু কিছু খাবার আছে যেগুলো মাংস খাওয়ার পর না খাওয়াই ভালো। কেননা, মাংস একটি গুরুপাক খাবার। এর সঙ্গে সব কিছু কিছু কিছু খাবার খেলে হজমে গোলমাল হয়। অ্যাডিসিটি কিংবা পেট ফাঁপা ও বদহজম হতে পারে।

>> মধু

মাংস খেলে এমনিতেই শরীরে তাপ উৎপন্ন হয়৷ অন্যদিকে মধুও শরীরকে গরম করে দেয়। তাই মাংস খাওয়ার পর মধু খাওয়া উচিত নয়। এতে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যা থেকে দেহের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে৷

>> দুধ

এমনিতেই মাংস হজম হতে একটু বেশি সময় লাগে। তাই মাংস খাওয়ার পরেই দুধ খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে । সেই সঙ্গে হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। তাই তো মাংস খাওয়ার পরে দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলাই উচিত।

আরো পড়ুন: সাদা রঙের সবজি বেশি করে খেতে বলা হয় কেন?

>> চা

অনেকেই আছে যারা খাবার খাওয়ার পরই গরম চা খেতে পছন্দ করেন৷ এমন ভুল এবার থেকে এড়িয়ে চলুন। মাংসের পর চা কোনোভাবে পান করা যাবে না। এমনকি লাঞ্চ বা ডিনারে মাংস খাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেও চা খাওয়া উচিত নয়। এতে বদহজম এবং পেট জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে৷

এম এইচ ডি/আই. কে. জে/

খাদ্য ও পুষ্টি স্বাস্থ্য পরামর্শ টিপস মাংস গোশত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250