সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শরীরে নতুন ট্যাটু করে কার নাম লেখালেন অর্জুন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি মালাইকার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর। এরপরই তার শরীরে দেখা গেল নতুন ট্যাটু। ট্যাটুতে মালাইকার নাম নয়। তবে কার নাম নিজের শরীরে খোদাই করলেন অভিনেতা? ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে তা। 

সম্প্রতি অর্জুন তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার কাঁধের ওপর কালো কালিতে লেখা ‘রব রাখা’! বাংলা করলে দাঁড়ায় ‘স্রষ্টা সহায়’। 

আরও পড়ুন: দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি আয়োজন করা হবে : ফারুকী

ছবিটি পোস্ট করে অর্জুন লিখেছেন, ‘ভালো সময় হোক বা খারাপ সময়। আমার মা সবসময় বলতেন রব রাখা। এখনও আমার মনে হয়, আমার সঙ্গেই রয়েছেন তিনি। আমাকে গাইড করছেন। ওপর থেকে আমার খেয়াল রাখছেন।’

অর্জুন আরও লিখেছেন, ‘সিংহাম অ্যাগেইন ছবির মুক্তির দিন এই ট্যাটু করি আমি। জীবনের নতুন পর্ব শুরুর জন্য। আমি অনুভব করছি, মা আমার পাশেই রয়েছেন। আমাকে মনে করাচ্ছেন যে এই জগত তোমার জন্য অন্য পরিকল্পনা করেছে। আর তা বিশ্বাস কর।’

মালাইকা বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেছে মনে করছেন সবাই।

এসি/ আই.কে.জে


অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250