সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিয়ের পর বরকত বেড়ে গেছে : নাদিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে। 

চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন। 

বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া গণমাধ্যমকে বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি। আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’

ফুলশয্যার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না। আমার ভাই-ভাবি নিউলি ম্যারিড কাপল। আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম। গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে, এটা খুব মজার ছিল।’

নাদিয়ার কথায়, ‘আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোনও শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।’

শাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে,  তার সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই।’

এরপর বলেন, ‘নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক বার বিয়ে করতে হয়েছে। বাসায় বিয়ের ও কাতানের শাড়ি ৩০টার মতো আছে।’ সালহা খানম নাদিয়ার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে।

এছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

ওআ/ আই.কে.জে/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250