রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

গোয়া যাওয়ার পথে হেনস্তার শিকার উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলোচিত ও সামালোচিত ভারতীয় অভিনেত্রী উরফি জাবেদ। এবার হেনস্তার শিকার হলেন তিনি। সামাজিক মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন বিতর্কিত এ তারকা।

মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে বিমানে চেপে বসেছিলেন উরফি। গোয়ার যাওয়ার পথে কয়েকজন বিমান যাত্রী দ্বারা হেনস্তার শিকার হন তিনি। তার দাবি, এক দল মদ্যপ ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। বিমানের ভিতরের বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন তিনি। সঙ্গে উরফি জানান, তার সহযাত্রীদের মধ্যেই কিছু জন তাকে বিরক্ত এবং হেনস্থা করেছেন।

উরফি লেখেন, “শুক্রবার, মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে আমায় খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আচমকাই কয়েক জন আমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলা শুরু করেন। হেনস্থা করেন। তাদের মধ্যে আবার একজন উঠে বলেন আমার বন্ধুরা মদ্যপ অবস্থায় আছে তাই এমন আচরণ করছে।”

তিনি আরও লেখেন, “আমরা জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু জনগণের সম্পত্তি নই।”

এদিকে সম্প্রতি নতুন রূপে দেখা গেছে উরফিকে। চুলে রঙ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এতে এবশ ফুরফুরে মেজাজেই ছিলেন। কিন্তু এমন অপ্রীতিকর ঘটনায় বেশ মর্মাহত উরফি।

ওআ/

বলিউড উরফি জাভেদ বিনোদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250