মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

গ্রিসে সুখবর পেলেন পাসপোর্টহীন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

গ্রিসে বৈধতা কার্যক্রম চলমান থাকলেও পাসপোর্ট না থাকায় এ সুযোগ হারানোর শঙ্খায় রয়েছেন বহু বাংলাদেশি। অনেকেই হাতের লেখা পাসপোর্টের যুগে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করেছিলেন, তাদের কাছে নেই কোনো ডিজিটাল পাসপোর্ট। এসব অনিয়মিতদের নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। অবশেষে তাদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

গ্রিসপ্রবাসী বাংলাদেশিরা জানান, বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গ্রিসে থাকা অবৈধ ১৫ হাজার অভিবাসীকে অস্থায়ীভাবে বৈধতা দেওয়ার কার্যক্রম চলমান। অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হতে হলে প্রথম শর্ত হচ্ছে দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হয়। কিন্তু পাসপোর্ট না থাকায় বেকায়দায় পড়েছেন এসব বাংলাদেশি। কারণ হাতের লেখা পাসপোর্ট নিয়ে সীমান্ত দিয়ে গ্রিসে প্রবেশকারী বাংলাদেশিরা নতুন করে পাসপোর্ট করার সুযোগও পাচ্ছে না। তবে এবার এসব বাংলাদেশিদের সুখবর দিয়েছে দূতাবাস।

গতকাল গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এক বিজ্ঞপ্তিতে জানান, দূতাবাসের নিরন্তর অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্যে গ্রিস প্রবাসী পাসপোর্টবিহীন বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে দূতাবাসের আশ্বাসে প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

আরো পড়ুন:পদ্মা সেতু দেখতে যাবেন চীনা ভাইস মিনিস্টার

এমতাবস্থায়, যেসব গ্রিস প্রবাসী বাংলাদেশি ইতোপূর্বে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করেননি, হাতে লেখা পাসপোর্ট করলেও হারিয়ে ফেলেছেন বা কখনও কোনো ধরনের পাসপোর্ট করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রসহ (যেমন: হাতে লেখা পাসপোর্টের অনুলিপি/জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ) এমআরপি পাসপোর্টের আবেদন ফরম পূরণ করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ জানান রাষ্ট্রদূত।

এই সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে বিধায় সংশ্লিষ্ট সবাইকে যথাসম্ভব দ্রুত নতুন পাসপোর্টের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250