বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ঘরেই তৈরি করুন মজাদার দইয়ের কাটলেট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

দই দিয়ে নিশ্চয়ই শরবত খেয়েছেন? কিন্তু কখনো কি দই দিয়ে কাটলেট খেয়েছেন? গরমে মাছ-মাংস খেতে খেতে বিরক্ত হয়ে পড়লে সহজেই বানিয়ে নিন দইয়ের কাটলেট।


দইয়ের কাটলেট তৈরি করতে যা লাগবে
১) পানি ঝরানো দই: ১ কাপ
২) আলু সেদ্ধ: আধা কাপ
৩) বিভিন্ন রকম সবজি: আধা কাপ
৪) পেঁয়াজ কুচি: আধা কাপ
৫) পাউরুটির গুঁড়ো: আধা কাপ
৬) কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
৭) মরিচ গুঁড়ো: আধা চা চামচ
৮) ধনে গুঁড়ো: আধা চা চামচ
৯) জিরে গুঁড়ো: আধা চা চামচ
১০) লবণ: স্বাদ অনুযায়ী
১১) তেল: ভাজার মতো


তৈরি প্রণালী
১) প্রথমে একটি পাত্রে পানি ঝরানো দই ভাল করে ফেটিয়ে নিন। খেয়াল করুন যেন দলা পাকিয়ে না থাকে।
২) এর মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা আলু, বিভিন্ন রকম সবজি, পেঁয়াজ কুচি।
৩) ভাল করে মেখে নিয়ে এর মধ্যে দিন লবণ, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো।
৪) এবার এই মেখে রাখা মিশ্রণ থেকে ছোট ছোট বল কেটে নিয়ে কাটলেটের মতো গড়ে নিন।
৫) কড়াইতে তেল গরম হতে দিন। কাটলেটগুলো ডুবো তেলে ভেজে তুলে নিন।
৬) চায়ের সঙ্গে গরম গরম স্বাস্থ্যকর কাটলেট পরিবেশন করুন।


এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:

পানির বোতলে থাকে টয়লেটের চেয়েও বেশি জীবাণু: গবেষণা

ঘরে দই কাটলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250