সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

ঘানায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবারের বৈঠকে প্রায় ৮৫টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) এ বৈঠক শুরু হতে যাচ্ছে। ঘানা সফরে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন।

প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে দুই দিনব্যাপী (৫-৬ ডিসেম্বর) শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ এবং ঘানা যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে।

আরো পড়ুন: নির্বাচনে থাকবে সেনাবাহিনীও: ইসি আলমগীর

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এসকে/ 

ঘানা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতিসংঘের শান্তিরক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250