মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চট্রগ্রামে বাগান বাড়িতে অস্ত্রের কারখানা, আটক ২

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাগানবাড়িতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাড়ির মালিক জাহাঙ্গীর আলম (৩৯) ও ইমন (২৪) নামের দুই ব্যক্তিকে র‌্যাব আটক করে। 

বুধবার (২৩ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি বাগান বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে বেচাকেনা করছে। মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাগান বাড়ির টিনের দোচালা ঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তা থেকে তিনটি লোকাল গান, একটি রামদা ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।” 

আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় অস্ত্র তৈরি করছে। এসব আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করে আসছে। তারা ৭-৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব। 

এম.এস.এইচ/

চট্টগ্রাম সীতাকুন্ড অস্ত্র অপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250