রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

চালের পোকা দূর করুন সহজ উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমরা কেউই চাল প্রতিদিন বাজার থেকে কিনে আনি না। বেশিরভাগ মানুষই বাড়িতে সারা মাস বা বছরের চাল একবারে কিনে রাখেন। আর তাতেই ঘটে যায় মুশকিল। অনেক সময় চালের মধ্যে কালো ছোট ছোট পোকা দেখা যায়। আর এই পোকা থাকলে ভাত খেতেও অভক্তি তৈরি হয়।

ভালো করে ধুলেও এই পোকা যায় না। তবে কয়েকটি সহজ উপায় আছে তা জানা থাকলেই সব সমস্যার সমাধান হবে মুহূর্তেই। চলুন জেনে নিই—চালের পোকা দূর করতে কী কী করবেন।

১. চাল কখনই প্লাস্টিকের পাত্রে রাখবে না। এমনকি বস্তাতেও রাখবেন না। একবার বস্তা কাটা হয়ে গেলে এবার সেই চাল কোনও বড় স্টিলের পাত্রে রাখুন। সেই পাত্রে যেন বাতাস প্রবেশ করতে না পারে। এভাবে চাল রাখলে পোকা ধরবে না। যতদিন খুশি রাখতে পারবেন।

২. চালের মধ্যে কয়েকটি শুকনো মরিচ রেখে দিন। এর গন্ধে চালে পোকা ধরবে না। প্রতি দু সপ্তাহ পর পর শুকনো মরিচ বদলে নিন! চালে একটাও পোকা আসবে না। মরিচের গন্ধে চালে থাকা পোকাও চলে যাবে।

আরো পড়ুন : যেসব নিয়ম মেনে চললে সৌভাগ্যের দেখা পাবেন

৩. চালের মধ্যে কয়েকটা গোলমরিচ ছড়িয়ে দিন। কালো গোলমরিচের গন্ধেও সব পোকা পালাবে। যদি পোকা আগে থেকেই ধরে থাকে তবে সেই পোকাও পালাবে এই গন্ধে।

৪. চাল ঠান্ডা জায়গায় রাখুন। যে পাত্রে চাল রাখবেন, চাল শেষ হলে সেই পাত্র ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তবে নতুন চাল ঢালুন। পোকা ধরবে না। 

৫. কয়েকটি নিমপাতা অথবা তেজ পাতা যদি চালের পাত্রে রেখে দেন তাহলেও পালাবে চালের পোকা। নতুন করে পোকা ধরবেও না। 

৬. পোকা ধরা চাল একটা কৌটোতে নিয়ে ফ্রিজে ঢাকনা ছাড়া রেখে দিন। চার থেকে পাঁচদিন রাখলেই সব পোকা ফ্রিজের ঠান্ডায় মরে যাবে। এছাড়া গোটা চালের কৌটো রোদেও দিতে পারেন। তবে রোদে দিয়ে পোকা তাড়াতে একটু বেশি সময় লাগে।

এস/ আই.কে.জে/

টিপস চালের পোকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250