রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

চিকিংয়ে মিলবে আরবের জনপ্রিয় গাওয়া কফি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন ‘চিকিং’ বাংলাদেশে নিয়ে এসেছে আরবের জনপ্রিয় গাওয়া কফি। শুক্রবার ধানমন্ডির চিকিং বাংলাদেশের আউটলেটে চালু হয়েছে ‌গাওয়া প্রিমিয়াম ক্যাফে। এখানে অ্যারাবিয়ান গাওয়া কফি এবং টার্কিশ কফির পাশাপাশি ফ্রেশ জুস, হট কফি, কোল্ড কফি, স্মুদি, মিল্ক শেইক পাওয়া যাবে।

নতুন এই ক্যাফের উদ্বোধন করেন চিত্রনায়িকা শবনম বুবলি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী আকবর, পরিচালক আব্দুর রহমান মুন্সী, খোরশেদ আলম এবং চিকিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর নিয়াজ মোর্শেদ।

গাওয়া প্রিমিয়াম ক্যাফের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আলী আকবর বলেন, ‘গাওয়া কফি আরব বিশ্বের জনপ্রিয় পানীয় এবং এটি হাজার বছর ধরে আরব সংস্কৃতির একটি কেন্দ্রীয় অংশ। আমাদের কফি শপের নামকরণ করা হয়েছে এই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গাওয়া কফি থেকে। গাওয়া কফির স্বাস্থ্যগত উপকারিতা অপরিসীম। এটি শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্ট্রেস ও প্রেসার কমায়, শরীরের অতিরিক্ত ফ্যাট ও চর্বি কমাতে সাহায্য করে, ত্বক সুন্দর এবং উজ্জ্বল রাখে।’

আরো পড়ুন: গরমে প্রশান্তি পেতে খান ‘ম্যাঙ্গো পুডিং’

উল্লেখ্য, চিকিং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন। বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ২৬৫টি আউটলেট রয়েছে এর। এটি বাংলাদেশে নিয়ে এসেছে সিভিক ফুডস বিডি লিমিটেড।

এম এইচ ডি/আইকেজে 
 

চিকিং আরব গাওয়া কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250