শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

চুমু নিয়ে গোপনীয়তা ফাঁস করলেন রাবিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড তারকা রাবিনা ট্যান্ডনের বয়স তার চেহারায় ছাপ ফেলতে পারেনি মোটেই। তিনি এরই মধ্যে জীবনের ৪৮টি বসন্ত পার করে এসেছেন।

রাবিনার ফিটনেস এবং সৌন্দর্যের রহস্য জেনে অবাক না হয়ে উপায় নেই। নব্বই দশকের জনপ্রিয় নায়িকা তিনি। ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

রাবিনা বেশ কয়েক বছর বিরতির পর ওটিটিতে ফিরেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে নিয়ে কথা বলেছেন নায়িকা। লাস্যময়ী রূপে পর্দায় হাজির হলেও রাবিনা কখনো সহ-নায়ককে পর্দায় চুমু দেননি। এর কারণ সম্পর্কে রাবিনা তার মতামত ব্যক্ত করেন।

নায়িকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, চুমুর দৃশ্যে তিনি কখনোই স্বচ্ছন্দ ছিলেন না। রাবিনা নিজেই বলেন, ‘মনে আছে একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল। তবে কোনও নায়কের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তা রাবিনা বলেননি।

আরও পড়ুন: কলকাতার সিনেমায় রাইমা সেনের সাথে অপূর্ব

বলিউডের অন্দরমহলে যাদের যাতায়াত, তাদের সূত্রে জানা গেছে, অক্ষয় এবং রাবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে সেই সম্পর্ক চলার পরে, তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন।

কিন্তু প্রেম শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কোনো এক কারণে সেই প্রেম ভেঙে যায়। অনেকে বলেন, এর পেছনে কারণ ছিলেন শিল্পা শেঠি।

এসি/ আই. কে. জে/ 



চুমু রাবিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250