শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

চোখ যখন মাথাব্যথার কারণ!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কমবেশি সবারই কোনো না সময় মাথাব্যথা হয়। এটা খুবই সাধারণ সমস্যা। মাথাব্যথার বেশিরভাগ কারণই নিউরোলজি বা স্নায়ুর সঙ্গে সংশ্লিষ্ট। তবে নিউরোলজিক্যাল কারণ ছাড়াও মাথাব্যথা হতে পারে। তবে এর পরিমাণ খুবই কম। যেমন চোখ, দাঁত, সাইনাস, মুখের সমস্যার কারণেও মাথাব্যথা হতে পারে।

চোখের বিভিন্ন সমস্যার কারণে মাথাব্যথা হতে পারে। তবে আই স্ট্রেইন বা চোখে চাপের কারণে বেশি হয়ে থাকে। একটানা চোখকে বেশিক্ষণ ব্যবহার করলে চোখের ওপর প্রেসার বা চাপ পড়ে। চোখের কারণে যত মাথাব্যথা হয় তার বেশিরভাগ কিন্তু চোখের স্ট্রেইন। চোখের চাপের আরও কিছু উপসর্গ থাকে। যেমন চোখে ক্লান্তি, চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া বা চোখ শুকিয়ে খচখচ করা, চোখে দেখার সমস্যা হতে পারে। অনেক সময় বিশ্রাম নিলে চোখের সমস্যা অনেকটা কমে যায়।

অনেকক্ষণ ধরে কম্পিউটার, ল্যাপটপে কাজ করলে বা বেশিক্ষণ ধরে মনোযোগের কাজ যেমন পড়াশোনা, গাড়ি চালানো, দাবা খেলা, টিভি দেখা ইত্যাদিতে মাথাব্যথা হতে পারে। এ ছাড়া চোখে ইনফেকশন হলে মাথাব্যথা হতে পারে।

কন্টাক্ট লেন্স বেশি ব্যবহার করলে হতে পারে মাথাব্যথা। কম আলোতে পড়লে বয়স্কদের চোখের গ্রন্থি যাকে লেক্রিমাল গ্ল্যান্ড বা গ্রন্থি বলে। আস্তে আস্তে এর কার্যক্ষমতা কমে যায়। ফলে চোখ ভেজা ভেজা রাখতে পারে না। চোখ শুকিয়ে যায়, জ্বালাপোড়া করে। এ থেকেও হতে পারে মাথাব্যথা।

চোখের কারণে মাথাব্যথা দূর করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন—

১. মেনে চলুন ২০-২০-২০ নিয়ম। ২০ মিনিট স্ক্রিনে কাজ করার পর ২০ মিটারের বেশি দূরত্বে ২০ সেকেন্ড তাকান।

২. স্ক্রিন ব্যবহার করার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন।

৩. কম আলোতে পড়াশোনা বা অন্য কাজ করবেন না।

৪. যাদের কম্পিউটার বা ল্যাপটপে অনেকক্ষণ কাজ করতে হয় তাঁদের স্ক্রিন চোখ থেকে কমপক্ষে ২৫ ইঞ্চি দূরে রাখুন। স্ক্রিন রাখুন চোখের লেভেলে খুব বেশি ওপরেও না বা নিচেও না।

৫. চোখে ব্যথা হলে বা বেশিক্ষণ কাজ করলে কিছু সময় চোখ বন্ধ করে থাকুন। সমস্যা না কমলে নিউরোলজিস্টের শরণাপন্ন হোন।

আরো পড়ুন: ডেঙ্গুর যেসব উপসর্গ দেখলেই হাসপাতালে যাবেন

নিউরোলজিস্ট আপনাকে দেখে সিদ্ধান্ত নেবেন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে কিনা। কারণ খুব অল্পসংখ্যক মানুষের চোখের জন্য মাথাব্যথা হয়।

লেখক: ডা. হুমায়ুন কবীর হিমু,

সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (নিনস)

এম এইচ ডি/

স্বাস্থ্য চোখ মাথাব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250