শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

নয়নতারাকে জড়িয়ে শাহরুখ একি করলেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মঙ্গলবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জওয়ানের তৃতীয় ট্র্যাক।  এদিকে একের পর এক ভোলবদল কিং খানের।  এমন নাচলেন চারিদিকে আগুন ধরিয়ে দিলেন । জিন্দা বান্দা হ্যায় এবং চালেয়ার পরে, এবার নতুন গান মুক্তি পেল। গানটির নাম নট রামাইয়া ভাস্তাভাইয়া। 

এই মনোমুগ্ধকর ডান্স ট্র্যাকটিতে শাহরুখকে তার একেবারে অন্য অবতারে নয়নতারার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এবং অন্যান্য কাস্টকেও দেখা গিয়েছে বেশ ভিন্নরূপেই। সান্যা মালহোত্রা, গিরিজা ওক, লেহার খান এবং সঞ্জিতা ভট্টাচার্য-সহ বাকি সদস্যরা ব্যাকগ্রাউন্ডে তাদের অনবদ্য রূপ দেখিয়েছেন।

আরো পড়ুন: কলকাতার সিনেমায় নওশাবা

পাঠানের নজরকাড়া সাফল্যের পরে কিং খান ভক্তদের তাঁর ছবির প্রতি আরও অনেকখানি প্রত্যাশা বেড়ে গিয়েছে। গানের লিঙ্কটি শেয়ার করে, এসআরকে লিখেছেন, ‘এটি ছাইয়া ছাইয়া নয়। এটি #NotRamaiyaVastavaiya। এটি একটি জওয়ানের থা থা থাইয়া’ এবং গায়ক বিশাল দাদলানি, শিল্পা রাও, সংগীত সুরকার অনিরুদ্ধ রবিচন্দর, গীতিকার কুমার, এবং কোরিওগ্রাফার ভাইকেও ধন্যবাদ।’

এই গানের পিছনে অনেক গল্প আছে। কিন্তু, গল্পগুলি জানার জন্য ট্রেলারটি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ শুধু আমার সঙ্গে নাচুন।’ এটা বলেই শেষ করেছে পুরো বিষয়টা।

এসআরকে ভক্তরা ট্র্যাকটির প্রশংসা করেছেন। এটিকে একটি মনপসন্দ গানের তালিকায় রাখবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন দর্শক-শ্রোতারা।

এসি/ আই.কে.জে/


নয়নতারা শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250