বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত

জওয়ানে শাহরুখের সঙ্গে কোন কোন গানে দেখা যাবে দীপিকাকে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বছরের শুরুতে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। সম্প্রতি ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে।

‘জওয়ান’ রূপে শাহরুখ তো ফিরছেনই, সঙ্গে থাকছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় তারকা অভিনেত্রীরা। প্রিভিউয়ে ইতিমধ্যেই ঝলক দেখা গিয়েছে তাঁদের। পাশাপাশি রয়েছেন সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো অভিনেত্রীরা। প্রথমে শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এ একটি গানে দেখা যেতে চলেছে দীপিকাকে। তবে এখন খবর, একটি নয়, মোট দু’টি গানের জন্য জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও দীপিকা।

ছবির প্রিভিউ দেখেই বোঝা গিয়েছিল, অ্যাকশনের পাশাপাশি নাচ-গানেরও কমতি হবে না ‘জওয়ান’-এ। প্রিভিউয়ের আবহ ও গানে নিজের ছাপ রেখেছেন জনপ্রিয় দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। ‘কোলাবেরি ডি’ থেকে পথচলা শুরু তাঁর। এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সুরকার তিনি।

কমল হাসনের ‘বিক্রম’-এর মতো ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ। ‘জওয়ান’-এও যে নিজের ‘মিউজ়িক্যাল টাচ’ রাখতে চলেছেন তিনি, তা স্পষ্ট প্রিভিউ থেকেই। খবর, ছবিতে থাকছে মোট ছ’টি গান।

সেগুলির মধ্যে দু’টি গানে থাকবেন দীপিকা। অন্দরের খবর, শাহরুখের ‘জেলব্রেক’-এর দৃশ্যেও থাকতে চলেছে একটি গান। সেই গানে নাকি দেখা যেতে চলেছে শাহরুখ-সহ গোটা প্রমীলা বাহিনীকে।

আরো পড়ুন: প্রকাশ্যে এলো রণবীর-আলিয়ার নতুন সিনেমার গান "ভে কামালিয়া"

শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এ থাকতে চলেছে ‘রমাইয়া বস্তাবইয়া’ গানের রিমেকও। এই গানে দেখা যাবে শাহরুখ-সহ ছবির অন্য কলাকুশলীদের। মুম্বইয়েক যশরাজ স্টুডিওতে হয়েছে সেই গানের শুটিং। গানের নৃত্যপ্রশিক্ষকের ভূমিকায় ছিলেন জনপ্রিয় ও অভিজ্ঞ কোরিয়োগ্রাফার বৈভবী মার্চেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

এসি/ আই.কে.জে/



শাহরুখ দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250