মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জঙ্গলে ‘ব্ল্যাক টাইগার’ এর ছবি হলো ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

হঠাৎ দেখলে মনে হবে বাঘটি কাঁদামাটি মারিয়ে এসেছে কিংবা কেউ হয়তো আলকাতরা ঢেলে দিয়েছে। কেননা হলদে-কালো ডোরাকাটা রঙের বাঘই সবার চোখে ভাসে। কিন্তু এবার দেখা মিলেছে ‘ব্ল্যাক টাইগার’! এমন একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সবাইকে অবাক করে দেওয়া এই বাঘের দেখা মিলেছে ভারতের ওড়িশার সিমলিপাল জঙ্গলে। একটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ‘ব্ল্যাক টাইগার’।

আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান, জঙ্গলে কাজ করার পাশাপাশি অন্যরকম কিছু দেখলেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এ থেকেই জঙ্গল জীবন সম্পর্কে অনেক অজানা খোঁজ দেন তিনি। এবার চমকপ্রদ এই ছবিটি শেয়ার করেছেন তিনি। 

আরো পড়ুন: দুই জরায়ুতে ধারণ করা দুই সন্তানের জন্ম দিলেন এক নারী 

এতে দেখা গেছে, বাঘের হলদে-কালো ডোরাকাটা চেহারা। তবে পার্থক্য-পিঠে কালো রং। একনজরে মনে হতে পারে, কেউ হয়তো আলকাতরা ঢেলে দিয়েছে। কিন্তু ঘটনা তেমন নয়। এর পিঠের রং এমনই কালো!

বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে এই বাঘের ছবি। যা বিরল। 

বিশেষজ্ঞরা বলছেন, ওই বাঘ রয়েল বেঙ্গলেরই জ্ঞাতি। জিনের গঠনের কারণে তার পিঠ এমন আলাদা হয়েছে। মিউটেশনের জেরে নতুন রূপ ধারণ করেছে। এর পোশাকি নাম সিউডো-মেলানিস্টিক টাইগার। 

সিমলিপালের জঙ্গলে তাদের অস্তিত্ব টের পাওয়া গেছে ১৯৯৩ সালে। তখন এক সাঁওতাল কিশোরকে টেনে নিয়ে গিয়েছিল। ২০০৭ পর্যন্ত তারা আর ছিল না সেখানে। এর পর ধীরে ধীরে ফিরতে শুরু করে।

এইচআ/ আই. কে. জে/  

ভাইরাল ব্ল্যাক টাইগার ওড়িশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250