সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

জম্মু-কাশ্মিরের বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের যুব পরিষেবা এবং ক্রীড়া বিভাগের উদ্যোগে "বয়স্কদের জন্য ক্রীড়া" অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জম্মু-কাশ্মিরের ২০ টি জেলার সকল প্রবীণ ক্রীড়াবিদেরা অংশ নেন। 

অন্যদিকে সরকারি যুব পরিষেবা ও ক্রীড়া সচিবের উদ্যোগে "প্রকৃতির মধ্যে বিচরণ ২০২৩" একটি ভিন্ন ধারার আয়োজন। এর মাধ্যমে এখানকার বিভিন্ন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হয়। এ উদ্যোগের প্রথম দল হিসেবে অনন্তনাগ জেলার বিভিন্ন স্কুলের ২৫ জন ছাত্র বিখ্যাত দাচিগাম জাতীয় উদ্যান ঘুরে দেখে।

যুবসেবা ও ক্রীড়া অধিদপ্তরের ৩ জন ঊর্ধ্বতন মাঠ কর্মকর্তা তাদের সেখানে নিয়ে যান। শিক্ষার্থীদের জাতীয় উদ্যানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিরল দিক সম্পর্কে অবহিত করা হয়। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত কাশ্মির উপত্যকার বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা এ উদ্যোগে অংশ নেবে। 

যুব পরিষেবা এবং ক্রীড়া বিভাগের যুগ্ম পরিচালক ওয়াসিম রাজা সব বয়সের মেয়েদের জন্য আন্তঃস্কুল টাগ অফ ওয়ার প্রতিযোগিতার উদ্বোধন করতে রেঞ্জার চাদুরা বুদগাম পরিদর্শন করেন। তিনি এ সময় এ ধরনের প্রতিযোগিতায় মেয়েদেরকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250