বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ফাইল ছবি

আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আজ সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তার স্ত্রী অধ্যাপক ডা. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গিয়েছে।

তিনি আরো বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন শেষ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন।

আগামী ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250