বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭শে নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

তিনি বলেন, আজ ২৮৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

এদিকে একাধিক আসনে মনোনয়ন পেয়েছেন জাপার চেয়ারম্যান জিএম কাদের। তিনি রংপুর-৩ ও ঢাকা- ১৭ আসন থেকে লাঙল প্রতীকে লড়ার দায়িত্ব পেয়েছেন।

আরো পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

এসকে/ 

জাতীয় পার্টি মনোনয়ন প্রার্থী চূড়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250