শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় শোক দিবসে শিশু একাডেমিতে ভিডিও কন্টেন্ট ও ডিজিটাল আর্ট প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি এবারের শোক দিবসে আয়োজন করেছে ভিডিও কন্টেন্ট এবং ডিজিটাল আর্ট প্রতিযোগিতা। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

ভিডিও কন্টেন্ট এর বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রিয় বঙ্গবন্ধু’ এবং ডিজিটাল আর্ট এর বিষয় ‘রাসেলের সাইকেল’।

ভিডিও কন্টেন্ট ও ডিজিটাল আর্ট প্রতিযোগিতা স্কুল ও কলেজ দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।

স্কুল পর্যায়: ১০ম শ্রেণি পর্যন্ত 

কলেজ পর্যায়: একাদশ ও দ্বাদশ শ্রেণি।

ভিডিও কন্টেন্ট তৈরির জন্য স্মার্ট ফোন ব্যবহার করা যাবে। ভিডিওটি সর্বোচ্চ ১০০ মেগাবাইট এর মধ্যে হতে হবে। অডিও হতে হবে স্পষ্ট। অডিও ও ভিডিও অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে। 

ডিজিটাল আর্টের জন্য ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্ট ফোন ব্যবহার করা যাবে। ডিজিটাল আর্টের সাইজ সর্বোচ্চ ১০ মেগাবাইট এর মধ্যে হতে হবে। 

একজন প্রতিযোগী দুটো বিষয়েই অংশগ্রহণ করতে পারবে।

ভিডিও কন্টেন্ট এবং ডিজিটাল আর্ট সাবমিট করার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৩।

ভিডিও কন্টেন্ট এবং ডিজিটাল আর্ট সাবমিট করতে 

https://forms.gle/MiNHWrJozmWiyoqe8 এই লিংকে প্রবেশ করতে হবে।

ওআ/

শিশু একাডেমি জাতীয় শোক দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250