রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পেয়েই প্রচারণার মাঠে নামছেন প্রার্থীরা।

সোমবার (১৮ই ডিসেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিচ্ছেন।

এদিন সকালে ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য আসনেও প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। মোট ৩০০ আসনেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণা চলবে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ হবে।

এর আগে, রোববার (১৭ই ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের ২৮টি রাজনৈতিক দল থেকে গণতন্ত্রী পার্টি বাদ গিয়েছে। সব প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এর আগে, গত ১৫ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হওয়ার পরও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জাতীয় পার্টিতে দ্বিধাদন্ধ দেখা দিয়েছিল। রওশন এরশাদপন্থীদের সঙ্গে জিএম কাদেরপন্থীদের নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি চিঠি আদান-প্রদানসহ নানান জটিলতার সৃষ্টি হয়। তখন নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মনোনয় ফরম বিক্রি ও প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি।

ওআ/

জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250