বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

জানা গেলো মৌসুমী হামিদের বরের নাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে হলুদ হয়ে গেল বুধবার সন্ধ্যায়। শুক্রবার (১২ই জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৌসুমীর বর ঢাকার বাসিন্দা। নাম আবু সাইয়িদ। অভিনেত্রী ও তার স্বামী দু’জনেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তবে সাইয়িদ কাজ করেন ক্যামেরার পেছনে। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। যদিও বিয়ে প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে নবদম্পতিকে শুভকামনা জানাতে দেখা গেছে সহকর্মীদের। 

আরো পড়ুন: দর্শকরাও চায় নায়কের জুতা চাটুক নায়িকারা : কঙ্গনা

জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন হচ্ছে। বিয়ের পর তাদের দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই।  

সম্প্রতি এই অভিনেত্রীর দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে- সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’। 

এসি/ আই. কে. জে/ 


বিয়ে মৌসুমী হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250