মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জায়েদা খাতুনের বিজয়ে যা বললেন গায়ক আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবার। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন আসিফ। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন এ গায়ক।

শুক্রবার (২৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ।

পাঠকদের জন্য গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

মজলুমের সব বিজয় সবসময় দিক-নির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।

আরো পড়ুন:প্রকাশ পেল করণের নতুন সিনেমার ফার্স্ট লুক

অভিনন্দন গাজীপুরের নবনির্বাচিত নগরমাতা শ্রদ্ধেয় মিসেস জায়েদা খাতুন, আপনি একজন কাচকাটা হীরা, গাজীপুরের আম্মাজান।

সবশেষে আসিফ লেখেন, আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি। অভিনন্দন প্রিয় গাজীপুরবাসী। ভালোবাসা অবিরাম।

এম/
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250