বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

জুতো খুললেই পায়ের দুর্গন্ধ, মুক্তি মিলবে কিভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গায়ের গন্ধকে ডাক্তারি পরীভাষায় ব্রোম হাইড্রোসিস বা অস্মিডরোসিস কিংবা ওজোক্রটিয়া বলা হয়। গ্রীষ্ম বা বর্ষাকালের একটি বড় সমস্যা হল জুতো থেকে দুর্গন্ধ আসা। এজন্যে জুতো থেকে পা বের করার সঙ্গে সঙ্গে চারপাশের লোকজনের সামনে অনেকক্ষেত্রে লজ্জায় পড়তে হয়। 

সাধারণত যাদের পা শুকিয়ে যায় না তাদের এই সমস্যা হয়। ব্যাকটেরিয়া সকলের ত্বকে বাস করে এবং এই ঘাম যখন এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখন পায়ে দুর্গন্ধ শুরু হয়। অনেকে আবার বিভিন্ন শারীরিক সমস্যার জন্যে একটু বেশি ঘামেন। এর ফলে সচেতন না থাকলে ছত্রাকের সংক্রমণ হতে পারে পায়ে। 

পায়ের দুর্গন্ধ দূর করার নানা স্প্রে বর্তমানে বাজারে পাওয়া যায়। তবে অনেক সময় সেগুলি খুব একটা কার্যকরী সমাধান দিতে পারে না। তবে এমন অনেক ঘরোয়া উপায় রয়েছে, যা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। যেমন:-

১. সোডিয়াম কার্বোনেট যা বেকিং সোডা নামে পরিচিত। পায়ের দুর্গন্ধ দূর করতে এটি খুবই কার্যকরী। এটি ঘামের পিএইচ মাত্রা স্বাভাবিক রাখে এবং ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে কার্যকর। হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিটের জন্য পা জলে ডুবিয়ে রাখুন। এই প্রতিকার কয়েক সপ্তাহ করলে উপকার পাওয়া যাবে।

আরো পড়ুন: প্রচণ্ড গরমে বেড়েছে হাত পাখা বিক্রি

২. ল্যাভেন্ডার তেলে শুধু সুগন্ধ আসে না, এটি ব্যাকটেরিয়া মারতেও কার্যকর। এই তেলে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা পায়ের দুর্গন্ধ দূর করতে খুবই উপকারী। হালকা গরম জলে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল দিয়ে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এটি দিনে দু'বার করলে উপকার পাওয়া যাবে।

৩. জলে ভিনেগার মিশিয়ে পা ধুলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া আদার রস পায়ে ঘষে এরপর হালকা গরম জল দিয়ে পা ধুতে পারেন। এর ফলেও পায়ের দুর্গন্ধ  চলে যায়।

৪. জুতো পরার আগে অবশ্যই পা পরিষ্কার করুন। কারণ অপরিষ্কার পায়ে জুতো পরলে দুর্গন্ধ বেশি হয়। এছাড়া বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে পা ধুয়ে নিতে হবে।

এস/ আই. কে. জে/


 

 


দুর্গন্ধ পা জুতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250